৩০ মার্চ তৃতীয় দফায় গণশুনানি

৮ মার্চ, ২০২০ ১৫:১৬  
তৃতীয় দফায় গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শুনানিতে আগামী ৩০ মার্চ সকাল ১০টায় গ্রাহকদের কাছ থেকে টেলিযোগাযোগ সেবা সম্পর্কে সরাসরি অভিযোগ বা মতামত শুনবে কমিশন। শুনানি হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। আর গণশুনানিতে অংশ নিতে বিটিআরসি’র ওয়েব সাইটে গিয়ে (www.btrc.gov.bd/regestration-form) নিবন্ধন করতে হবে। শুরু হবে আজ মধ্যরাত থেকে। নিবন্ধন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। শুনানিতে সব মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ টেলিকম খাতের অন্যান্য সেবা প্রতিষ্ঠান, ভোক্তা সংঘ এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হবে।